সুস্থ থাকতে হলে নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের কোনো বিকল্প নেই। প্রতিদিন মাত্র ©৩০ মিনিট সময় বের করলেই শরীর ও মন দুটোই ভালো থাকে। নিচে দেওয়া হলো সহজ কিছু ফিটনেস টিপস, যা প্রতিদিনের রুটিনে যোগ করা যায়।
১. সকালে হাঁটাহাটি করুন
প্রতিদিন সকালে অন্তত ২০-৩০ মিনিট হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং সারাদিন শরীরে এনার্জি থাকে।
২. স্ট্রেচিং করুন
ব্যায়ামের আগে ও পরে শরীর স্ট্রেচ করলে মাংসপেশিতে টান বা আঘাত লাগার সম্ভাবনা কমে যায়।
৩. পর্যাপ্ত পানি পান করুন
ব্যায়ামের সময় ও পরে শরীর থেকে পানি বের হয়ে যায়, তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি।
৪. সিঁড়ি ব্যবহার করুন
লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করলে পায়ের মাংসপেশি শক্তিশালী হয় এবং ক্যালরি খরচ হয়।
৫. নিয়মিত ঘুম
ব্যায়ামের পাশাপাশি প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম শরীরের পুনর্গঠনে সাহায্য করে।
৬. হালকা ওজন প্রশিক্ষণ
সপ্তাহে অন্তত ৩ দিন হালকা ওজন নিয়ে ব্যায়াম করলে হাড় ও মাংসপেশি শক্তিশালী থাকে।
৭. শরীরের কথা শুনুন
অতিরিক্ত পরিশ্রম না করে শরীর ক্লান্ত বোধ করলে বিশ্রাম নিন। ধারাবাহিকতাই ফিটনেসের আসল চাবিকাঃঠি।
